• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |

ইনস্টাগ্রাম ভিডিও ঝাপসা হওয়ার রহস্য উদঘাটন

ইনস্টাগ্রামের ভিডিও কেন ধুলো হয়ে যাচ্ছে?

বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামের অনেক ভিডিওতে ঝাপসা দেখা যাচ্ছিল বলে অভিযোগ করে আসছিলেন ব্যবহারকারীরা। তাঁদের দাবি, হঠাৎ অনেক ভিডিওর কোয়ালিটি এতো কমে গেছে যে কিছুই বোঝা যাচ্ছে না। রিল ভিডিও ছাড়াও স্টোরির ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। যদিও ব্যবহারকারীদের এসব অভিযোগের বিষয়ে শুরুতে কোন মন্তব্য করা হয়নি তবে অবশেষে ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম মোসেরি জানিয়েছেন, কম দর্শক সংখ্যা পাওয়া রিলস বা স্টোরির ভিডিওগুলির মান কমিয়ে ফেলা হয়েছে। এর ফলে সেগুলো কিছুটা ঝাপসা হয়ে গেছে।

সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে মোসেরি জানিয়েছেন, দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম ভিডিওকে অগ্রাধিকার দেয় ইনস্টাগ্রাম। পুরোনো স্টোরি বা রিল ভিডিওগুলোর দর্শকসংখ্যা সাধারণত কম হয়। আর তাই ইনস্টাগ্রামের অ্যালগরিদম সেই ভিডিওগুলির কোয়ালিটি স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেয়। ভিডিওর কোয়ালিটি কমে যাওয়ার ঘটনাটি সাধারনত ভিডিও প্রকাশের কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ঘটে। যখন অ্যালগরিদম দেখে যে, ভিডিওটির প্রতি দর্শকদের আগ্রহ নেই তখন স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর কোয়ালিটি কমিয়ে দেয়।

ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তের ফলে অনেক কনটেন্ট স্রষ্টাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন কনটেন্ট স্রষ্টা বা যাদের অনুসরণকারী কম, তাদের হাইলাইটস ভিডিও এবং রিল ঝাপসা হয়ে যাওয়ায় দর্শকদের মনোযোগ টানা সম্ভব হচ্ছে না। এর ফলে কম অনুসরণকারী থাকা নির্মাতারা কঠিন প্রতিযোগিতার মুখে পড়ছেন।

সূত্র: নিউজ১৮ ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *