• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |

অকল্পনীয়! প্রতিবারই অপ্রত্যাশিত ঘটনার কাহিনি

সাবা সিনেমাটি এখনো মুক্তি পায়নি তবে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনের হাইপ্রোফাইল চলচ্চিত্র উৎসগুলোতে ব্যাপক প্রশংসিত হচ্ছে মেহজাবিন চৌধুরীর কাজ। গত মাসে টরন্টো চলচ্চিত্র উৎসবে এর আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর এশিয়ার প্রিমিয়ার হয় বুশান চলচ্চিত্র উৎসবে। সাবা নিয়ে প্রশংসা ও সমালোচনার তোড়জোড় চলছে এমন সময় মেহজাবিন আরও একটি সুখবরের ঘোষণা দিলেন। জানালেন সাবা এখন ইন্দোনেশিয়া ও ইউরোপের একটি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করতে যাচ্ছে।

৫১টি দেশ থেকে প্রায় এক হাজার সিনেমা এই উৎসবে প্রবেশ করানো হয়েছে। অল্টারনেটিভ ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ডে বার্লিন, টরন্টো ও বুশানে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনেমাগুলো এবার প্রতিযোগিতা করতে যাচ্ছে। আর ইউরোপের অপর একটি চলচ্চিত্র উৎসবের নাম আপাতত গোপন রাখা হচ্ছে।

মেহজাবিন জানান, "প্রতিবারই অবিশ্বাস্য লাগে। এত বড় বড় উৎসবে এত নামকরা প্রোডাকশন হাউসের সিনেমার পাশে আমাদের ছোট্ট সাবা এমন জায়গা পাচ্ছে, এটা কখনো আশা করিনি। এই সুখবর আমাদের অনুপ্রাণিত করছে।"

অভিনয়শিল্পী হিসেবে দর্শকদের প্রশংসা কি তাকে নতুন করে চাপ দেয় এমন প্রশ্নের জবাবে মেহজাবিন জানান, সাবার শুটিং করার সময় তাদের কোন চাপ ছিল না।

"চাপ থাকলে হয়ত আমরা দর্শকদের কাছে সিনেমাটির প্রকৃত সারমর্ম তুলে ধরতে পারতাম না। সিনেমাটি কোন উৎসবে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে সফল হবে কিনা এমন কোন টার্গেট নিয়ে আমরা সিনেমার শুটিং করিনি। আমরা ছিলাম চাপমুক্ত। শুধু এটাই মনে হয়েছে, যদি যোগ্যতা থাকে, তাহলে কোন কিছুকেই আটকে রাখা যায় না," বলেন মেহজাবিন।

মেহজাবিন কিছুদিন ধরে ক্যামেরার সামনে নেই। তিনি জানালেন, বেশ কিছু বড় বাজেটের প্রকল্পে কাজ করছেন। তবে বর্তমান পরিস্থিতির কারণে আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শুটিংয়ের কাজ বন্ধ রেখেছে। পরিস্থিতি বিবেচনা করে তিনি শুটিংয়ে ফিরবেন।

আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অল্টারনেটিভ ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। তবে ব্যস্ততার কারণে মেহজাবিন উৎসবে অংশ নিতে পারছেন না। তবে সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন উৎসবে যোগ দেবেন। ইউরোপের উৎসবে সিনেমার দল অংশ নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *