• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন |

জাপানে পিএইচডির সুপ্রতিষ্ঠিত সুযোগগুলো

জাপানে উচ্চতর শিক্ষার সুযোগ- পুরোপুরি টিউশন ফি মওকুফ

জাপানে বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে। জাপান বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য জনপ্রিয় কয়েকটি দেশের মধ্যে অন্যতম। এখানে সামাজিক নিরাপত্তা, উঁচু মানের জীবনযাত্রা এবং শিক্ষার মান খুবই ভালো। ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে পুরোপুরি টিউশন ফি মওকুফ করে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফের সঙ্গে সঙ্গে মাসিক ভাতা, বিমানভাড়া ইত্যাদি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন:

  • মাসিক ভাতা
  • যাতায়াতের জন্য বিমানভাড়া
  • বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বিনামূল্যে আবাসন
  • ভর্তি ফি মওকুফ

যোগ্যতা:

  • স্নাতকোত্তরের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি
  • পিএইচডির জন্য চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি
  • ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে

আবেদনের সময়: ১২ ডিসেম্বর

আবেদন অনলাইনে করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত তথ্য পেতে [এখানে ক্লিক করুন](আবেদন লিঙ্ক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *