রাশিয়ায় পড়াশোনার স্বপ্ন যাদের, তারা বিশ্বের সবচেয়ে আধুনিক, প্রকৃতি-সৌন্দর্যে মোড়ানো মাতৃভূমিতে এসে পড়াশোনা করার কথা ভেবে দেখতে পারেন। রাশিয়ায় শিক্ষা ক্ষেত্রের মান অতুলনীয়, এবং সারা বিশ্বে স্বীকৃত ডিগ্রি দিয়ে আপনার শিক্ষা জীবনকে উপভোগ করতে পারবেন। আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় দেশটিতে পড়াশোনা শুরু করার পরিকল্পনা করেন, তাহলে এই প্রবন্ধটি আপনাকে তথ্যসমূহ দিয়ে সাহায্য করবে।
অতুলনীয় অধ্যায়ন অভিজ্ঞতা
রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন বিষয়ের বৈচিত্র্য অসীম। ব্যালে নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, চিত্রকলা, সাহিত্যের মতো বিষয়ে রাশিয়ার সুনাম বিশ্বব্যাপী। বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায় ব্যবস্থাপনা, চিকিৎসা বিজ্ঞান, মানবিক এবং সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলোর ক্ষেত্রেও রাশিয়ার সুনাম অপরিসীম। রাশিয়ার শিক্ষা ক্ষেত্র এবং দক্ষতার মান অতুলনীয়। বিশ্বের শীর্ষস্থানীয় শতকের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাশিয়ার লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটির স্থান ৮৭তম। প্রায় ৬৫০ টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, ফেলোশিপ এবং বৃত্তির সুযোগ নিয়ে বছরে প্রায় ৪০০টি বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি।
সুযোগসুবিধাসমূহ
রাশিয়ায় উচ্চশিক্ষা নিয়ে যাদের ভাবনা রয়েছে, তাদের জন্য কয়েকটি তথ্য জেনে নেয়া দরকারঃ
১) ভর্তি প্রক্রিয়াঃ রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদন গ্রহণ করা হয় প্রধানত দুটি মৌসুমে। প্রথম মৌসুমটি শুরু হয় আগের বছরের ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত। সেপ্টেম্বরের মধ্যেই ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করে পাঠদান শুরু হয়। দ্বিতীয় মৌসুমটি শুরু হয় অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এবং বসন্তকালে ক্লাস শুরুর ব্যবস্থা করা হয়। তবে এই দুই মৌসুমের বাইরেও রোলিং ইন্টেক সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যাদের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় দেরি হয়, তাদের জন্য এই ইন্টেকটি সুবিধাজনক।
২) আবেদনের নির্দেশাবলীঃ বিশ্ববিদ্যালয়গুলো সাধারণতঃ তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন গ্রহণ করে। আবেদনকারীদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্টে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন জমা দেয়া যায়।
৩) উঠতি শিক্ষার্থীদের জন্য নির্দেশিকাঃ প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়ার পর, প্রথম পর্যায়ে তা যাচাই করে দেখা হবে। নথিপত্র যাচাইয়ে পাস করলে আবেদনকারীদের অনলাইন পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সবশেষ এই পর্যায়টিতে সফল হলে বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের ভর্তির জন্য নির্দেশনা দেয় এবং প্রথম সেমিস্টারের ফি জমা দিতে বলে। ফি জমা দেয়ার পরেই শিক্ষার্থীকে মনোনীত করা হয় ইনভাইটেশনের জন্য অথবা অফার লেটারের জন্য। এই লেটারটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাশিয়ার শিক্ষা মন্ত্রক কর্তৃক জারি করা হয়।
৪) প্রয়োজনীয় নথিপত্রঃ
পাসপোর্ট (যার মেয়াদ আবেদনের তারিখ থেকে কমপক্ষে ২০ মাস)
সদ্য তোলা ছবি (আকার ৩.৫ ৪.৫ সেন্টিমিটার)
শিক্ষাগত সনদপত্রঃ স্নাতকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সনদ ও মার্কশিট; স্নাতকোত্তরের জন্য স্নাতকের প্রশংসাপত্র ও গ্রেডশিট
মেডিকেল ডকুমেন্ট
ভাষা দক্ষতা পরীক্ষার সনদঃ আইইএলটিএস ৬.৫ বা টোফেল ৯২ (পছন্দের বিষয়ের উপর নির্ভর করে)
স্টেটমেন্ট অব পারপাস
সিভি এবং মোটিভেশনাল লেটার
পিএইচডি প্রার্থীদের জন্য প্রয়োজন হবে গবেষণা প্রস্তাব
লেটার অব রিকমেন্ডেশন (এলওআর)
*ইংরেজি ভাষায় অনুদিত ও নোটারাইজকৃত নথিপত্র
৫) খরচঃ পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয়, অধ্যয়নের বিষয় এবং পড়াশোনার ধরনের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। কিস্টোন নামক একটি বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতি বছর রাশিয়ায় স্নাতক ডিগ্রির জন্য প্রায় ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার রুবল খরচ হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৭০ হাজার ৮৭৩ টাকা থেকে ২ লাখ ৯৫ হাজার ৪৯৭ টাকার সমান। স্নাতকোত্তর ডিগ্রীর জন্য বার্ষিক বাজেট ২ লাখ ৪০ হাজার রুবল থেকে ৪ লাখ ৫০ হাজার রুবল পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ ৩৮ হাজার ৪১৩ টাকা থেকে ৬ লাখ ৩৪ হাজার ৯৬৫ টাকার সমান। স্নাতকোত্তর ডিগ্রির জন্য বার্ষিক খরচ হতে পারে ৭২ হাজার রুবল থেকে ২ লাখ ৫০ হাজার রুবল পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫ টাজার ৬৪৭ টাকা থেকে ৩ লাখ ৫২ হাজার ৩৭ টাকার সমান। ( রু