• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

অভয়া মঞ্চ গঠন: ৮০টি সংগঠনের সংহতি আরজি কার হাসপাতাল ধর্ষণ-হত্যা মামলায়

কলকাতার আরজি কর হাসপাতালের নারী ডাক্তারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আবারও সরব হয়ে উঠেছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’ নামের সংগঠন। তারা উদ্যোগ নিয়ে গত সোমবার (23 আগস্ট) ৮০টি সংগঠনের সম্মেলনে ‘অভয়া মঞ্চ’ গঠন করেছে। এই মঞ্চ নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে নতুন করে আন্দোলন শুরু করছে।

অভয়া মঞ্চের প্রধান উদ্যোক্তা, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ধর্ষণ-হত্যাকাণ্ডের সঙ্গে আরও কারা জড়িত, তাদের নাম প্রকাশের দাবি জানায়।

গত ১০ আগস্ট নিহত হন ওই নারী চিকিৎসক। এখন পর্যন্ত একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। এরপর সিবিআই তার বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দেয়। কিন্তু চিকিৎসকরা কেবল তার বিরুদ্ধে করা অভিযোগপত্র মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, এই ঘটনা একজন ঘটাতে পারে না। আরও অনেকে জড়িত থাকতে পারে। তাদের এখন আড়াল করা হচ্ছে। তাই চিকিৎসকরা দাবি জানিয়েছেন, সিবিআইকে দ্রুত সমস্ত দোষী ব্যক্তির নাম প্রকাশ করে একটি অতিরিক্ত অভিযোগপত্র দিতে হবে। সিবিআই এই প্রথম পর্যায়ে একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে ঘোষণা দিয়েছে, এই হত্যার তদন্ত এখনও চলছে।

এই হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের একাংশ চিকিৎসক তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরণ অনশন শুরু করেছিলেন। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের ১০ দফা দাবি শুনেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা অধিকাংশ দাবি মেনে নিলেও রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি মেনে নেননি। তবু নিহত চিকিৎসকের বাবা-মার অনুরোধে জুনিয়র চিকিৎসকরা ১৭ দিনের অনশন প্রত্যাহার করে নেন। ৫ অক্টোবর এই আমরণ অনশন শুরু হয়েছিল। কলকাতা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন জুনিয়র চিকিৎসক যোগ দিয়েছিলেন এই অনশনে। তাদের মধ্যে ৬ জন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা হয়। অনশন তোলার পরে জুনিয়র চিকিৎসকরা ঘোষণা দেন, নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় এই রাজ্যের বিভিন্ন পেশার ৮০টি সংগঠন নিয়ে গতকাল ‘অভয়া মঞ্চ’ গঠিত হয়েছে। এই মঞ্চের প্রধান দাবি, নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জড়িত ব্যক্তিদের নাম সিবিআইকে প্রকাশ করতে হবে। একই সঙ্গে তদন্ত শেষ করে সমস্ত দোষীকে শাস্তি দিতে হবে।

অভয়া মঞ্চ আগামীকাল বুধবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত সিবিআই অফিস অভিযান করবে। দ্রুত তদন্ত ও বিচার দাবি করবে।

৩০ অক্টোবর রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনে থেকে মশাল মিছিল হবে। ৫ নভেম্বর ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি হবে। ৭ নভেম্বর ‘জনতার চার্জশিট’ কর্মসূচি হবে। এই কর্মসূচির আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন আরও তীব্র করার জন্য সরকারি দলের সমর্থনে শনিবার আরজি কর হাসপাতালে একটি পাল্টা সংগঠন তৈরি করা হয়েছে। এর নাম পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *