• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরে অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে আগুন ও ধোঁয়া, বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সগুলো দেখা যায়।
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের জেনারেল জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানের পাঁচ যাত্রীরই মৃত্যু হয়েছে।
৬৬ বছর বয়সী এই ব্যক্তি প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।
সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনেতে যাবেন বলে জানা গেছে।
মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। অজিতসহ বিমানটিতে থাকা সবাই এতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই।
জানা গেছে, স্থানীয় সংস্থা নির্বাচনের আগে পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।
এদিকে, বিমান দুর্ঘটনার বিবরণ শেয়ার করে বারামতী বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্তান টাইমসকে বলেন, ভিটি এসএসকে বিমানটি অবতরণের চেষ্টা করছিল, এ সময় বিমানটি রানওয়ের পাশ থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। বিমানটি ছিল একটি লিয়ারজেট ৪৫ যা মুম্বাই থেকে ভাড়া করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *