ব্যালন ডি’অর জয় না করার নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কে এগিয়ে থাকবে – ভিনিসিয়াস জুনিয়র, না রদ্রি? এমন প্রশ্নই ভাবাচ্ছিল সবাইকে। বাজীতে এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। তবে আশা হতাশ করে পুরস্কারটি জিতে নিলেন রদ্রি, যিনি গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো ও ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন।
রিয়াল কর্তৃপক্ষ অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রদ্রিই ব্যালন ডি’অর জিতবেন। তাই তারা প্যারিসের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেয়। রিয়াল মনে করে ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের পদ্ধতিতে প্রশ্ন রয়েছে।
ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করলেও রিয়াল কর্তৃপক্ষ ভিনিসিয়াসের ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়ে কথা বললেও তিনি নিজে চুপ ছিলেন। অবশেষে গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিয়াস মুখ খুললেন।
ব্রাজিলিয়ান ফুটবল তারকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সবার সামনে নিজের মনের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “আমি এর চেয়ে ১০ গুণ বেশি ভালো খেললে হয়তো জিততে পারতাম। তবে তারা আমাকে পুরস্কার দিতে রাজি নন।”
রদ্রি: সিটির হৃদয়, স্পেনের হৃদয় এবং ব্যালন ডি’অর জয়ী