আমি একদিন বড় প্রান্তরে যাবো
মিহি বাতাসের বুকে খোলাচুলে হেসে উঠবো
যদি কুঁড়ি ভেঙে দুটো কোলাপদা কোনও পুকুরে লাফ দেয়
আমি নামবো সিসা গলানো দুপুরে
কোনও সাদেকের বাবা যখন তার জাল ফেলে, তার শব্দে
যেনো কেঁপে ওঠে গত উনিশ শতক
আমি বড় হয়ে একটি গাছ হয়ে যাবো রে আষাঢ়
বাড়ির পাশে একটা ছোট্ট আতার গাছ