• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

চ্যালেঞ্জার কিংস ম্যাচে বাংলাদেশ-ভারত দ্বৈরথের সাথে ‘এল ক্লাসিকো’

কিংসের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচের রোমাঞ্চ আর ‘ব্রুজোন-চ্যালেঞ্জ’

আজ রাতে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গল। এই ম্যাচকে বাংলাদেশ-ভারত দ্বৈরথ হিসাবে দেখছেন কিংসের অধিনায়ক তপু বর্মণ। তবে এই ম্যাচে ভারতীয় ক্লাবের বিরুদ্ধে খেলার বাইরেও কিংসের জন্য আরও একটি অন্যরকম আবেগ জড়িত। কারণ, তাদের এই ম্যাচটি খেলতে হবে তাদেরই সাবেক কোচ অস্কার ব্রুজোনের কৌশলের বিরুদ্ধে। ছয় বছর ধরে বসুন্ধরা কিংসের সাথে থাকা ব্রুজোন মৌসুম শেষে দলটি ছেড়ে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে যোগ দিয়েছেন।

এএফসি চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্রুপে দুটি দলই একটি করে ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল ভুটানের পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে, অন্যদিকে কিংস লেবাননের নেজমেহ এফসির বিরুদ্ধে হেরে গেছে। শনিবার রাতে নেজমেহর বিরুদ্ধে কিংসের হার ছিল দুর্ভাগ্যজনক। সাদউদ্দিনের একটি আত্মঘাতী গোলেই তাদের ম্যাচটি হারাতে হয়েছিল। রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটিকে মর্যাদাপূর্ণ জীবন-মৃত্যুর লড়াই হিসাবে দেখছেন। তিনি জানান, "ম্যাচটি খুবই কঠিন। এই কঠিন ম্যাচেই আমাদের জিততে হবে, সম্পূর্ণ ৩ পয়েন্ট নিতে হবে। যদি আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, তাহলে জয় ছাড়া আমাদের সামনে অন্য কোন বিকল্প নেই।"

তপুর কাছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ‘ভারত-বাংলাদেশ’ দ্বৈরথের কারণেই আরও বেশি আবেগময়, "কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, ইস্টবেঙ্গল করছে ভারতের প্রতিনিধিত্ব। তাই এই ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচের সেই আবেগ থাকবে। এছাড়াও এই ম্যাচ দু’টি দলের জন্যই "ফাইনাল" ম্যাচ। যদি আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, তাহলে আমাদের দ্বারা অবশ্যই এই ম্যাচ জিততে হবে।"

একটি করে ম্যাচ শেষে গ্রুপ ‘এ’-তে নেজমেহ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ইস্টবেঙ্গল ও ভুটানের পারো এফসির ১ পয়েন্ট করে রয়েছে। নেজমেহর কাছে হারার কারণে কিংস এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। রাত ৯টায় থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *