• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন |

রোনালদোর পেনাল্টি মিসের শোকে আল নাসরের বিদায়

রোনাল্ডোর প্রথম পেনাল্টি মিসে আল নাসরের কিংস কাপে বিদায়

অতিরিক্ত সময় চলছিল দ্বিতীয়ার্ধের। শূন্য-এক গোলে পিছিয়ে থাকা আল নাসর পায় পেনাল্টির সুযোগ। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পর্তুগিজ তারকার এই ব্যর্থতার কারণে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসর। শেষ ষোলোর ম্যাচটি এক-শূন্য গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আল-তাউয়ুন।

সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ওয়ালিদ আল-আহমেদের ৭১ মিনিটে করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিল। তবে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদ নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেন।

সেই সুযোগটা যে আল নাসর নিতে পারেনি, সেটা আগেই বলা হয়েছে। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম ১৮টি পেনাল্টিতে গোল করা রোনাল্ডো এইবার গোলবারের ওপর দিয়ে বল মারেন।

ছাদখোলা বাসে উৎসব হবে কি না জানা যায় না। এবার আবারও কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনও দুটি শিরোপা জেতার সম্ভাবনা আছে রোনাল্ডোদের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে তাদের সাতটি পয়েন্ট রয়েছে।

রোনাল্ডোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। গতকাল আল তাই ক্লাবকে চার-এক গোলে হারিয়েছে দলটি।

ম্যারাডোনা, নাপোলি এবং এক অমর প্রেমের গল্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *