• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন |

স্পেনে ভয়ঙ্কর বন্যায় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচ বাতিল

স্পেনে ভয়াবহ বন্যায় ১৫৮ জন মারা গেল, রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে স্পেনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে যে, বন্যায় এখন পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লা লিগা এবং এর সদস্য ক্লাবগুলি রেড ক্রসের জন্য একটি তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্বদিকের ভ্যালেন্সিয়া প্রদেশ। ভ্যালেন্সিয়া এফসি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে কালকে অনুষ্ঠিত হওয়া লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ভ্যালেন্সিয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তাদের মাঠ মেস্তায়াকে ব্যবহার করছে। সেখানে বিভিন্ন ধরণের সাহায্য এবং তহবিল সংগ্রহ করা হচ্ছে। বন্যার কারণে রিয়াল-ভ্যালেন্সিয়ার পাশাপাশি ভিয়ারিয়াল-রায়ো ভায়েকানো ম্যাচটিও স্থগিত করা হয়েছে।

লা লিগা কর্তৃপক্ষ সপ্তাহজুড়ে ম্যাচের সময় সম্প্রচারমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা চেয়েছে। গতকাল একটি বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ বলেছে, "স্পেনের পেশাদার ফুটবল ক্ষতিগ্রস্ত পরিবার এবং নিখোঁজদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।"

রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে যে তারা রেড ক্রসের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক মিলিয়ন ইউরো অনুদান দেবে। ক্লাবের একটি বিবৃতিতে বলা হয়েছে, "রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন এবং রেড ক্রস ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য একটি তহবিল গঠন করেছে এবং আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক মিলিয়ন ইউরো সাহায্য করব, যারা এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং আমাদের সাহায্যের প্রয়োজন।"

এই সপ্তাহে ভ্যালেন্সিয়ায় কাপ প্রতিযোগিতার সাতটি ম্যাচ স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এছাড়াও, এই ম্যাচগুলি শুরুর আগে ক্ষতিগ্রস্তদের স্মরণার্থে এক মিনিট নিরবতা পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থগিত হওয়া সাতটি ম্যাচের মধ্যে ছয়টি কোপা দেল রের। এই ম্যাচগুলির তফসিল আগামী সপ্তাহে পুনর্নির্ধারণ করা হবে। রিয়াল সোসিয়েদাদ-এস্পানিওল ম্যাচটির তফসিল এখনও ঠিক করা হয়নি।

লা লিগা কর্তৃপক্ষ বন্যায় ক্ষতিগ্রস্ত স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি স্তরে খেলা মোট ১০টি ক্লাবকে আগামী মঙ্গলবারের মধ্যে তাদের ম্যাচের তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দিতে বলেছে। মহিলাদের শীর্ষ লিগে ভ্যালেন্সিয়া-দেপোর্তিভো এবং রিয়াল-লেভান্তে ম্যাচও স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *