• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় বাংলাদেশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভি ও পিটিআই’র।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান সংস্থাটি। এখন কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইস জেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটিকে দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া সত্ত্বেও সেই বকেয়া পরিশোধ করেনি। এর ফলে বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে।
এনিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কড়া নির্দেশ ভারতেরভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কড়া নির্দেশ ভারতের
স্পাইসজেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এদিকে এমন খবর প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *