• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে সন্দেহ নেই: অর্থমন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব ক্রমেই তীব্রতর হওয়ায় আসছে দিনগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি সংকট শুধু একটি খাতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে খাদ্যপণ্যসহ সব ধরনের দ্রব্য এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থায়। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি অনিবার্য—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

মন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি কোনো একক দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সংকট। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় তা বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনো জ্বালানির দাম সমন্বয় করা হয়নি, তবে কতদিন এই অবস্থা বজায় রাখা সম্ভব হবে, তা অনিশ্চিত।

তিনি জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে। সরকারি তহবিলে চাপ বাড়তে থাকলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে বলেও তিনি সতর্ক করেন। পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *