**ক্যাটরিনা ছাড়াইছে আলিয়া-কারিনাদের পিছনে**
ক্যাটরিনা কাইফ নাচের উপরে সিদ্ধহস্ত। পর্দায় তার গ্ল্যামারাস চেহারা দর্শকদের মুগ্ধ করে। তবে অভিনয়ের দিক থেকে ক্যাটরিনার খুব সুনাম নেই। এর বিপরীতে আলিয়া ভাট বা কারিনা কাপুর খান তাদের অভিনয়ের জন্য খ্যাত। কিন্তু সেই ক্যাটরিনাই আলিয়া, কারিনাদের পিছে ফেলে দিয়েছেন!
বলিউডের যে কয়েকজন নায়িকার ছবি সবচেয়ে বেশি ১০০ কোটি টাকা ব্যবসা করেছে, ক্যাটরিনা তাদের অন্যতম। এ পর্যন্ত ক্যাটরিনা কাইফ অভিনীত ৮টি সিনেমা ১০০ কোটি টাকা বা তার বেশি আয় করেছে।
এ সিনেমাগুলো হলো ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ধুম ৩’, ‘ভারত’ ইত্যাদি। এই সিনেমাগুলো ১০০ কোটি বা তার বেশি আয় করেছে।
এই তালিকায় শীর্ষে আছেন দীপিকা পাড়ুকোন। তার অভিনীত ৯টি সিনেমা ১০০ কোটি ক্লাবে রয়েছে।