• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন |

আবার দুলকার-ঝড়, গুগল ট্রেন্ডিংয়ে ছবিটি

দুলকার সালমানের ‘লাকি ভাস্কর’ ছবিটি বাংলাদেশে গুগল ট্রেন্ডিংয়ে

অসুস্থতা ও অন্যান্য কারণে দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত ছিলেন দুলকার সালমান। তার অভিনীত শেষ ছবি ‘কিং অফ কথা’ গত বছরের ২৪শে আগস্ট মুক্তি পেয়েছিল। অনেকটা সময় পর আবার প্রেক্ষাগৃহে ফিরেছেন দুলকার, তাই ভক্তদের ছবিটি নিয়ে প্রচুর আগ্রহ ছিল। বিরতির পরে অভিনেতার ফিরে আসাটা ছিল জমকালো। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর দুলকার অভিনীত নতুন সিনেমা ‘লাকি ভাস্কর’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডিংয়েও রয়েছে ছবিটি। এ ছবি নিয়ে আরেকটি বড় আকর্ষণের কারণ হলেন দুলকার সালমান। এই জনপ্রিয় মালয়ালম তারকা বাংলাদেশে বিপুল জনপ্রিয়। তার নতুন ছবি মুক্তি পাচ্ছে, তাই ভক্তরাও এই ছবিটি নিয়ে আগ্রহী। তারা অনলাইনে খুঁজে খুঁজে নানা তথ্য সংগ্রহ করছেন।

‘লাকি ভাস্কর’ ভেঙ্কি অতলুরি পরিচালিত একটি ঐতিহাসিক ক্রাইম থ্রিলার সিনেমা। ছবিতে দুলকারের পাশাপাশি পর্দায় দেখা গেছে মীনাক্ষী চৌধুরী ও আয়েশা খানকে। আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এক সাধারণ মানুষের ‘অসাধারণ’ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাকি ভাস্কর’।

‘ভাথি’ ছবির সাফল্যের পর গত বছর এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ভেঙ্কি অতলুরি। ২০২৩ সালের ১৫ মে আসে আনুষ্ঠানিক ঘোষণা। গত বছরের অক্টোবরে অন্ধ্র প্রদেশের হায়দরাবাদে ছবিটির শুটিং শুরু হয়েছিল।

সমালোচকরা বলেছেন, বিনোদনমূলক সিনেমার একটি সম্পূর্ণ প্যাকেজ এই সিনেমা; সেই কারণেই দর্শকরা এতটা পছন্দ করেছেন। টাইমস অফ ইন্ডিয়া ছবিটিকে ৫-এর মধ্যে ৩ দশমিক ৫ রেটিং দিয়েছে। তারা লিখেছে, ‘এটি একটি বেশ ভালো থ্রিলার, যা দর্শকের নস্টালজিয়া জাগিয়ে তুলবে। ছবির প্রধান চরিত্রটির সঙ্গে দর্শক সহজেই নিজেদের যুক্ত করতে পারবেন।’

টাইম নাউ ‘লাকি ভাস্কর’ নিয়ে বলেছে, ‘পরিচালক খুবই বুদ্ধিদীপ্তভাবে গল্পটি বলেছেন। দুলকারের অসাধারণ অভিনয় এবং অতলুরির নির্মাণ মিলে ছবিটিকে উপভোগ্য করে তুলেছে।’

মিম-সাফাদের চেয়ে এগিয়ে এবং শাকিব-ফারিনদের চেয়ে পিছিয়ে, মুক্তির প্রথম দিনে ‘লাকি ভাস্কর’ ছবিটি ৪৬ কোটি রুপি আয় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *