• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |

নাসার চন্দ্র বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জে ৬ লাখ ডলারের পুরস্কার

**চাঁদের বর্জ্য ব্যবস্থাপনায় নাসার প্রতিযোগিতা, জিতে নিতে পারেন 6 লাখ ডলার**

“হিউস্টন, আমরা একটা সমস্যা দেখছি” – অ্যাপোলো-13 অভিযানের নভোচারীরা পৃথিবীর কাছে এভাবেই তাদের সমস্যার কথা জানিয়েছিলেন। পৃথিবী থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই সমস্যা সমাধানে 1970 সালে অভিযাত্রীদের সাথে বেতারযন্ত্র (রেডিও) এর মাধ্যমে যোগাযোগ করেছিল। এবারে সেই নাসাই একটা সমস্যার মধ্যে পড়েছে। নাসার সেই সমস্যা সমাধান করে দিলে আপনি বড় অঙ্কের আর্থিক পুরষ্কার পেতে পারেন।

নাসা অনেকদিন ধরে দীর্ঘ মেয়াদে চাঁদে অভিযান নিয়ে ব্যস্ত। সেই অভিযানে নানান সমস্যা নিয়ে নাসার বিজ্ঞানীদের দৌড়াদৌড়ি থামে না। সেই সমস্যা সমাধানের জন্য নাসা সাধারণ মানুষের বুদ্ধি ধার নেওয়ার চেষ্টা করছে। এই যেমন কীভাবে মহাকাশে কম আবর্জনা তৈরি করা যায়, বা মহাকাশে যে আবর্জনা তৈরি হবে তা নিয়ে কী করা যাবে – এমন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে নাসা। এই সমস্যাগুলোর উত্তর সাধারণ মানুষের কাছে জানতে নাসা ‘লুনা রিসাইকেল চ্যালেঞ্জ’ শুরু করেছে। এই প্রতিযোগিতায় সাধারণ মানুষের কাছ থেকে পুনর্ব্যবহারযোগ্য ধারণা ও উদ্ভাবনের খোঁজ করছে নাসা। মহাকাশে চন্দ্র অভিযানের সময় কঠিন বর্জ্য কমানো এবং দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানের স্থায়িত্ব উন্নত করতে নাসা সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে।

নাসা সমাধানের জন্য নানান হার্ডওয়্যার বা ভার্চুয়াল প্রতিলিপির নকশা খুঁজছে। প্রথম পর্বে নাসা একটি কাল্পনিক 365 দিনের অভিযানের দৃশ্যকল্প প্রকাশ করেছে। এই অভিযানের কল্পিত সমস্যাগুলোর সমাধান করতে হবে। এই পর্বের জন্য ধারণা জমা দেওয়া যাবে 2025 সালের 31 মার্চ পর্যন্ত। নাসা 2025 সালের মে মাসে একজন বিজয়ী ঘোষণা করবে।

অন্যদিকে দ্বিতীয় পর্বে নাসা প্রথম পর্বের বিজয়ী নকশার একটি কার্যকর নমুনা তৈরি করতে দেবে। যারা প্রথম পর্বে অংশগ্রহণ করবেন না, তারা নকশা তৈরির এই পর্বেও অংশ নিতে পারবেন না। প্রথম পর্ব শেষ হওয়ার পরে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব নিয়ে নাসা আরও বিস্তারিত তথ্য জানাবে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকেরা দলবদ্ধভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথম পর্বে তৈরি করা নমুনার জন্য দেওয়া হবে ছয় লাখ মার্কিন ডলার এবং সেরা ডিজিটাল টুইন পাবে চার লাখ ডলার। দ্বিতীয় পর্বে সেরা কার্যকর নমুনা পাবে 1 কোটি 40 লাখ মার্কিন ডলার এবং সেরা ডিজিটাল টুইন পাবে ছয় লাখ ডলার।

মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করা যাবে, তা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে নাসা। নাসা মনে করে, এই চ্যালেঞ্জের সমাধানের উপায়গুলো পৃথিবীতে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার নতুন উপায় বের করতে সাহায্য করবে। আপনার কোনো উদ্ভাবনী ধারণা থাকলে আজই দলগতভাবে নিবন্ধন করুন। নিবন্ধন করা যাবে এই ওয়েব পেজে।
সূত্র: জেডডিনেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *