• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

[“error”:”censored”]

**অল্পবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিযোগ, একতা কাপুরের বিরুদ্ধে মামলা**

ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজির একটি ওয়েব সিরিজে অল্পবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করানোর অভিযোগে প্রযোজক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মুম্বাই পুলিশ বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন ও পকসো আইনের ১৩ ও ১৫ ধারার অধীনে মামলা করেছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে প্রচারিত ওই সিরিজে অল্পবয়স্ক মেয়েদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। বর্তমানে ওই বিতর্কিত পর্বটি অ্যাপটিতে স্ট্রিমিং করা হচ্ছে না।

একতা ও শোভা অল্ট বালাজির কর্ণধার। ‘গান্ধী বাত’ নামের ওই সিরিজটি যৌনকর্ম ও মাদকাসক্তি নিয়ে নির্মিত হয়েছে। অভিযোগ উঠেছে, ওই দৃশ্যগুলোতে অভিনয় করা সকলেই অল্পবয়স্ক।

সিরিজটি প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে। তবে এ নিয়ে একতা বা শোভা কাপুরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *