• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |

দেওয়ালিতে রণবীর-আলিয়ার নতুন অধ্যায়

**দেওয়ালিতে রণবীর-আলিয়ার নতুন সংসার**

এই বাড়ি আবেগের একটা আস্তানা। আদতে এই হল রাজ কাপুরের বাড়ি। তার নাতি রণবীর কাপুর এটাকে নতুন করে সাজিয়ে তুলেছেন। এবার এই স্বপ্নের বাড়িতেই নতুন সংসার শুরু করার জন্য প্রস্তুত আলিয়া-রণবীর দম্পতি। নিউজ ১৮ জানিয়েছে এ খবর।

এই নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন বলে বেশ উচ্ছ্বসিত আলিয়া আর রণবীর। বিশেষ করে পূর্বপুরুষের স্মৃতিমাখা এ বাড়িতে থাকাটাই রণবীরের কাছে একটা বিশেষ ব্যাপার। অবশেষে অপেক্ষার অবসান।

আগামী মাসের শুরুতেই, দেওয়ালি উৎসবের সময় এ বাড়িতেই থাকতে শুরু করবেন এই দম্পতি। নতুন বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ির ভিডিওও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘ দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলেন আলিয়া ও রণবীর।

আগেও শোনা গিয়েছিল, রাহাকে নিয়েই নতুন বাড়িতে দেওয়ালি উৎসব পালন করবেন রণবীর-আলিয়া। আর সেটাই সত্যি হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বাংলোর সাথে পরিবারের সবার আবেগ জড়িয়ে আছে। এ কারণেই বাড়ি নির্মাণের কাজে তারা সবাই সরাসরি জড়িত ছিলেন। আলিয়া আর রণবীর ব্যস্ততার ফাঁকেও স্বয়ং নিজেরাই বাড়িতে গিয়ে দেখে এসেছেন কাজ কতটা এগিয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে, তার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রণবীর কাপুরও অভিনয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *