• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |

নিলয়-হিমি জুটি ছাড়া সেরা দশের ঘর শূন্য

ইউটিউব শর্টসের দাপটের মধ্যেও শুধুমাত্র একটি নাটক ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে 

দেশের অস্থির পরিস্থিতির কারণে ইউটিউব নাটকের দর্শক সংখ্যা কমে গিয়েছিল। তবে গত সেপ্টেম্বর থেকে আবারও ইউটিউবে নতুন নাটক আসা শুরু হয়েছে এবং কয়েকটি নাটক বেশ আলোচিতও হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে আবারও ইউটিউব শর্টসের রাজত্ব।

যেমন, আজ রাতের ট্রেন্ডিংয়ের প্রথম নয়টি স্থানই দখল করেছে শর্টস। একমাত্র ১০ নম্বরে রয়েছে নাটক ‘বংশগত জমিদার’।

হাসিব হোসেনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি। ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে এই একটিই নাটক জায়গা করে নিতে পেরেছে।

গত ১৫ অক্টোবর এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পায় এই কমেডি নাটকটি। মন্তব্যের ঘরে অনেকেই নাটকটির প্রশংসা করেছেন। একজন দর্শক লিখেছেন, ‘হিমি আর নিলয় জুটি পুরোটাই আগুন’। অন্য একজন লিখেছেন, ‘নিলয় ভাইয়া ও হিমি আপুর জুটি অসম্ভব ভালো লাগে’। আবার অন্য একজন লিখেছেন, ‘একটি দুর্দান্ত নাটক উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ’।

এ ছাড়া ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ বিশে এ আছে আরও একটি নাটক, ‘বেক্কল বউ ২’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *