• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যায় ভর্তিচ্যুত হলো শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সার্ভার সমস্যায় হচ্ছে শিক্ষার্থীদের হয়রানি

দেশের উচ্চ শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে ২,২৮৩টি কলেজ আর এখানে পড়ছে প্রায় ৩২ লক্ষ শিক্ষার্থী।

দুঃখের বিষয় হচ্ছে, দিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যাটা বেশি ব্যাপক হচ্ছে। প্রতি বছর, ফলাফল বা ভর্তির মেধাতালিকা প্রকাশ ঘটলেই দেখা যায় এই সার্ভারের জটিলতা।

এর সাম্প্রতিক উদাহরণ হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশের সময়। প্রথম দিন খুব বেশি শিক্ষার্থী সার্ভার সমস্যায় তাদের ফলাফল দেখতে পায়নি। দ্বিতীয় দিনেও প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী হতাশ হয়ে ফিরে গেছে।

এই সমস্যার কারণে শিক্ষার্থীদের হয়রানি হচ্ছে ব্যাপকভাবে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যা খুব দ্রুত সমাধান করা দরকার। এতে শিক্ষার্থীদের হয়রানি কমবে এবং তারা সুচারুভাবে তাদের ফলাফল বা মেধাতালিকা দেখতে পারবে।

  • মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
  • অনার্স তৃতীয় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ
  • ফেনী সরকারি কলেজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *