• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |

চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা দক্ষিণী অভিনেত্রী

অলোচনার আলোয় দক্ষিণী অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী

হরিয়ানার মেয়ে হলেও দক্ষিণী সিনেমাতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন মীনাক্ষী চৌধুরী। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখা এই অভিনেত্রী বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় পুরষ্কারও জিতে নিয়েছেন।

২০২১ সালে তেলেগু সিনেমা ‘ইছাটা ভাহানামুলু নিলুপারাডু’ দিয়ে তার সিনেমায় অভিষেক হয়। এরপর ২০২২ সালে ‘খিলাড়ি’ ছবিতে তাকে দেখা যায়। কিন্তু ব্যাপক আলোচনায় আসেন একই বছরে মুক্তি পাওয়া থ্রিলার ছবি ‘হিট: দ্য সেকেন্ড কেস’-এর মাধ্যমে।

চলতি বছরে বিজয় অভিনীত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাতেও অভিনয় করেন মীনাক্ষী। এটি তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি। এবার তাকে দেখা যাবে ‘লাকি ভাস্কর’ সিনেমায়। এই ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে।

অনেকে মনে করছেন, থ্রিলার ধাঁচের এই ছবিটি হতে চলেছে মীনাক্ষীর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। এটি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে মীনাক্ষী অভিনীত আরও তিনটি ছবি।

সৌন্দর্য এবং অভিনয়ের দক্ষতার জন্য মীনাক্ষীর এখন চাহিদা অনেক বেশি দক্ষিণী প্রযোজকদের কাছে। হিন্দুস্তান টাইমসকে তিনি জানিয়েছেন, তিনিও যতটা সম্ভব বেশি সিনেমায় অভিনয় করতে চান। তবে নিজের চরিত্রগুলোতে বৈচিত্র রাখার বিষয়ে তিনি সতর্ক থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *