• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |

যশ জানালেন, নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘টক্সিক’

কন্নড় সুপারস্টার যশের ছবি মানেই তোলপাড়! তার ছবিগুলি মুক্তির সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমীরা ভিড় করেন হলগুলিতে। এমনকি, যশের নতুন ছবি ঘোষণা হওয়ার পর থেকেই চরম উত্তেজনা তৈরি হয়ে যায়। তেমনই উত্তেজনা তৈরি হয়েছে তার এই প্যান ইন্ডিয়া ছবি ‘টক্সিক’ নিয়েও। তবে দুঃখের খবর হল, এই ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও, আর নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না। শুনে হতাশ হলেন যশের অনুরাগীরা।

‘কেজিএফ’ ছবির হাত ধরে যশ রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছিলেন। এই ছবির পর থেকে তার তারকাখ্যাতি আরও সাততলায় উঠেছে। গত বছর ‘টক্সিক’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। সেই সঙ্গে ঘোষণা হয়েছিল, এই ছবিটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে। কিন্তু এখন জানা গেল, নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘টক্সিক’। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং যশ। সাক্ষাৎকারে দক্ষিণী তারকা জানিয়েছেন, ‘‘‘টক্সিক’ ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না।’’

যশ জানিয়েছেন, ছবির শুটিং শুরু হওয়ার আগেই তড়িঘড়ি করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ‘টক্সিক’ ছবি মুক্তির নয়া দিনক্ষণ সম্পর্কে শোনা গেছে, ‘‘এখনই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কিছুদিন পর আনুষ্ঠানিক ভাবে সবকিছু ঘোষণা করা হবে।’’

এই ছবিতে যশ ছাড়াও দেখা যাবে নয়নতারা, কিয়ারা আদভানি এবং হুমা কুরেশিকে। মেগা বাজেটের এই ছবিটি প্রযুক্তির ব্যবহারেও অনন্য হতে চলেছে। এই ছবির ভিএফএক্স এর কাজ করছে অস্কার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংস্থা ডিএনইজি। ‘টক্সিক’-এর শুটিং চলছে পুরোদমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *