• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |

চীনা সাইবার গোয়েন্দা সংস্থা ইন্টেল পণ্যের নিরাপত্তা পরীক্ষার দাবি

ইন্টেল পণ্য নিরাপত্তা নিয়ে চীনার উদ্বেগ

সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ চায়না (CACSC) চীনে বিক্রি হওয়া ইন্টেল কর্পোরেশনের পণ্যের নিরাপত্তা যাচাই করার আহ্বান জানিয়েছে। চীনা এই সাইবার নিরাপত্তা সংস্থাটি মার্কিন এই চিপ নির্মাতার বিরুদ্ধে ‘চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের ক্ষতি’ করার অভিযোগ এনেছে।

CACSC-র সাথে চীন সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে তাদের উদ্বেগ প্রকাশের ফলে চীনা বাজারে ইন্টেলের পণ্য নিয়ে অস্থিরতা তৈরি হতে পারে। সেই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন, ইন্টেলের বড় একটি অংশের আয় আসে চীনা বাজার থেকে। তাই এমন পদক্ষেপ ইন্টেলের জন্য আর্থিক ঝুঁকি সৃষ্টি করতে পারে।

গত বুধবার তাদের অফিসিয়াল উইচ্যাট একাউন্টে একটি দীর্ঘ বার্তায় CACSC ইন্টেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে। সেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে তোলা হলে চীন সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (CAC)-র মাধ্যমে ইন্টেলের পণ্যের ওপর নিরাপত্তা পর্যালোচনার পথ খুলে যেতে পারে।

তবে ইন্টেল ও CAC এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। CACSC বলেছে, চীনের জাতীয় নিরাপত্তা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষার জন্য চীনে ইন্টেলের পণ্যের ওপর একটি নেটওয়ার্ক নিরাপত্তা পর্যালোচনা চালানো দরকার।

গত বছর CAC-এর নিরাপত্তা পর্যালোচনায় নেতিবাচক ফলাফলের কারণে মার্কিন মেমরি চিপ নির্মাতা মাইক্রনের পণ্য কেনার ক্ষেত্রে চীনা অপারেটরদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একই ধরনের পর্যালোচনা যদি ইন্টেলের ওপরও কার্যকর হয় তাহলে চীন থেকে ইন্টেলের বড় অংশের আয় ঝুঁকিতে পড়তে পারে।

এর পাশাপাশি চীনের সামরিক প্রযুক্তির উন্নতি রোধে ওয়াশিংটনও দেশটির চিপ নির্মাণের সরঞ্জাম ও যন্ত্রাংশের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে প্রযুক্তি পণ্য ব্যবহারে জাতীয়ভাবে দুই দেশের বিপরীত অবস্থানে রয়েছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। বিনিয়োগ-বিশ্লেষক ড্যান কোটসওয়ার্থ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক খুবই সংবেদনশীল। বাণিজ্য ও শুল্ক-সংক্রান্ত নিষেধাজ্ঞা যত বাড়বে, পাল্টা নিষেধাজ্ঞার আশঙ্কাও ততই বাড়বে।

CACSC তাদের বার্তায় উল্লেখ করেছে, ইন্টেলের চিপে একাধিক দুর্বলতা রয়েছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত জিওন প্রসেসরের মতো চিপেও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি রয়েছে। ফলে ইন্টেল ‘গ্রাহকদের প্রতি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মনোভাব’ দেখাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ইন্টেলের প্রসেসরে এম্বেড করা অপারেটিং সিস্টেমগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA)-র মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহের পথ তৈরি করার জন্য ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে। CACSC বলছে, ফলে চীনসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে। চীনের জাতীয় নিরাপত্তার জন্য ইন্টেলের পণ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ।

সূত্র: সিএনএন ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *