• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

হাজার হাজার ট্রাম্পের ভিডিও প্রকাশকারীর সন্ধানে

ট্রাম্পের শত শত ভিডিও নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামে একটি সিনেমা। গত ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর থেকেই এই সিনেমা বেশ আলোচনায়। অবশেষে ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

যদিও সিনেমার পুরোটা সেভাবে প্রশংসিত হয়নি, তবে ট্রাম্পের চরিত্রে অভিনয় করা সেবাস্তিয়ান স্ট্যান সবার নজর কেড়েছেন। সম্প্রতি আমেরিকান চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটিতে স্ট্যান জানিয়েছেন, কীভাবে পর্দায় তিনি ট্রাম্পে রূপান্তরিত হয়েছেন।

তিনি বলেন, তরুণ ট্রাম্পের চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক চ্যালেঞ্জই বেশি ছিল। তিনি নিজের ফোনে ট্রাম্পের পাঁচশোরও বেশি ভিডিও নিয়ে বেড়াতেন। বিভিন্ন সময় ও অ্যাঙ্গেলে ধারণ করা এই ভিডিওগুলো দেখে তিনি পর্দায় ট্রাম্প হিসেবে আবির্ভূত হওয়ার প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও তার ওজন বাড়াতে হয়েছে ১৪ পাউন্ড।

অভিনেতা বলেন, ‘এই ভিডিওগুলোতে আমি তার হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, উচ্চারণ ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করেছি। এছাড়াও তার অনেকগুলো সাক্ষাৎকার পড়েছি এবং নিজের মতো করে একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি।’

এই তরুণ অভিনেতা জানান, ব্যক্তিগতভাবে তিনি ট্রাম্পের ভক্ত নন, কিন্তু পর্দায় ট্রাম্পের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কোনো আপস করেননি। বরং তিনি তার সামর্থ্যের চেয়েও অন্তত ১০ শতাংশ বেশি উজাড় করে দিয়েছেন।

‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ পরিচালক আলি আব্বাসি। সিনেমাটি নিয়ে বিতর্কের কারণ হল এতে ট্রাম্পকে একজন ধর্ষক হিসাবে দেখানো হয়েছে।

আরও দেখানো হয়েছে, ট্রাম্প তার প্রথম স্ত্রী ইভানাকে নির্যাতন করতেন। কানে প্রদর্শনের পর থেকেই সিনেমার একটি দৃশ্য বেশ আলোচিত। সেই দৃশ্যে দেখা যায়, ট্রাম্প (সেবাস্তিয়ান স্ট্যান) তার স্ত্রী ইভানা (মারিয়া বাকালোভা)র ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করছেন।

যদিও বিতর্ক থাকলেও বিভিন্ন গণমাধ্যম এই সিনেমার প্রশংসা করেছে, বিশেষ করে সেবাস্তিয়ান স্ট্যানের অভিনয়ের। সমালোচকরা তরুণ ট্রাম্প হিসাবে স্ট্যানের অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন।

বিবিসি এ ছবির সমালোচনায় বলেছে, তরুণ ট্রাম্পের চরিত্রে স্ট্যান দারুণ ছিলেন। তার অঙ্গভঙ্গি, হাঁটাচলা সবই ছিল অসাধারণ। আর তিনি ট্রাম্পের অতিরঞ্জিত ক্যারিকেটার না বানিয়ে পর্দায় একটি সত্যিকারের চরিত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, যা ছিল সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *