• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশে মুক্তি না পেলেও ‘পাঠান’ নিয়ে তোলপাড় কেন?

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না, তবু কেন এত আগ্রহ ‘লাকি ভাস্কর’ ছবির প্রতি?

গুগল ট্রেন্ডিংয়ে বাংলাদেশে ঢাকা দিচ্ছে একটি দক্ষিণ ভারতীয় ছবি, ‘লাকি ভাস্কর’। আজই ছবিটি মুক্তি পাচ্ছে সিনেমা হলে। তবে বাংলাদেশে নয়, তেলেগু ভাষার এই ছবিটি ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি না পাওয়া সত্ত্বেও এই ছবিটি নিয়ে দেশটির দর্শকদের মধ্যে এত আগ্রহ কেন?

গত কয়েক বছর ধরেই দক্ষিণ ভারতীয় সিনেমা নিয়ে দেশের দর্শকদের আগ্রহ অন্তর্জালে খুঁজলেই বোঝা যায়। মাত্র কয়েকদিন আগেই সি প্রেম কুমারের ‘মেয়ারগান’ নিয়ে ফেসবুকে বিস্তর আলোচনা হয়েছে। গল্প, দ্রুত গতির চিত্রনাট্য এবং অভিনয়ের জন্য দক্ষিণি সিনেমাগুলোর প্রশংসা করেছেন অনেক দর্শক। ‘লাকি ভাস্কর’ নিয়ে আগ্রহের একটি কারণ এটি।

এই ছবিটি নিয়ে আগ্রহের আরেকটি বড় কারণ দুলকার সালমান। বিখ্যাত এই মালয়ালম তারকা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। তার নতুন ছবি মুক্তি পাচ্ছে, তাই ভক্তরাও এই ছবিটি নিয়ে আগ্রহী। অন্তর্জাল ঘেঁটে নানা তথ্য সংগ্রহ করছেন তারা।

অসুস্থতা এবং বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে বড় পর্দায় দেখা যায়নি দুলকার সালমানকে। তার অভিনীত শেষ ছবি ‘কিং অফ কথা’ মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টের ২৪ তারিখ। সময়ের হিসাবে প্রায় এক বছর পর আবার সিনেমা হলে ফিরছেন দুলকার, এটিও ভক্তদের আগ্রহের একটি বড় কারণ।

এছাড়াও, কিছুদিন আগে ছবিটির ট্রেলার মুক্তির পর প্রশংসার বন্যা বয়ে গেছে। ট্রেলারে দেখানো বিভিন্ন ডায়লগ, দৃশ্য নিয়ে দর্শকেরা মন্তব্য করেছেন; সবমিলিয়ে ছবিটি নিয়ে যে উন্মাদনা, তাতে শরিক হয়েছেন বাংলাদেশি ভক্তরাও।

এবার আসা যাক ‘লাকি ভাস্কর’ সিনেমা সম্পর্কে। ভেঙ্কি অতলুরি পরিচালিত ‘লাকি ভাস্কর’ প্রকৃতপক্ষে ইতিহাসভিত্তিক একটি ক্রাইম থ্রিলার সিনেমা। এতে দুলকারের সঙ্গে পর্দায় দেখা যাবে মীনাক্ষী চৌধুরী এবং আয়েশা খানকে।

আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা। এক সাধারণ মানুষের ‘অসাধারণ’ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাকি ভাস্কর’।

‘৯৬’ সিনেমার নির্মাতার এই নতুন সিনেমাটি হয়তো আপনার জীবনের সঙ্গেও মিলে যেতে পারে। ‘ভাথি’ সিনেমার ব্যাপক সাফল্যের পর গত বছর এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ভেঙ্কি অতলুরি। ২০২৩ সালের ১৫ মে আসে এর আনুষ্ঠানিক ঘোষণা। গত বছর অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে শুরু হয় ছবিটির শুটিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *