• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

অজয়ের পুলিশ-বাহিনী বনাম কার্তিকের সংঘাত

দেওয়ালির বাজারে দুই বড় ছবির জমজমাট লড়াই: ‘সিংহাম এগেইন’ বনাম ‘ভুলভুলাইয়া ৩’

দেওয়ালি মানেই ভারতে বড় তারকাদের বড় ছবি। আর এবার এই মরসুমে দর্শকদের জন্য অপেক্ষা করছে তারকাদের এক ঝলক। গতকাল রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ এবং আনিস বাজমির ‘ভুলভুলাইয়া ৩’ মুক্তি পেয়েছে। বক্স অফিস দখলের জন্য এই দুই পরিচালক তাদের ‘অস্ত্রশস্ত্র’ চকচক করে পুরোপুরি প্রস্তুত।

রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজ সবসময় দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। আর এই ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকের প্রত্যাশাও উচ্চ। ‘সিংহাম এগেইন’ ছবিটির বাজেটও ৪০০ কোটি টাকা। রোহিত এই ছবিতে একসঙ্গে অনেক সুপারস্টার নিয়ে দর্শকদের মন জয়ের বাজি রেখেছেন। এর আগে আনিস বাজমি ঘোষণা করেছিলেন যে ২০২২ সালের দেওয়ালিতে ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েলটি মুক্তি পাবে। অন্যদিকে রোহিত ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েলটি মুক্তির বিষয়ে দোটানায় ছিলেন। অবশেষে তিনি নিশ্চিত করলেন যে দেওয়ালি উপলক্ষে ‘সিংহাম এগেইন’ মুক্তি দেবেন। তারপর থেকেই ‘ভুলভুলাইয়া ৩’ ছবির নায়ক কার্তিক আরিয়ান ঝামেলায় পড়েছেন। তিনি নির্মাতা রোহিতকে অনুরোধ করেছেন যে তিনি ১ নভেম্বরের পরিবর্তে ১৫ নভেম্বর ‘সিংহাম এগেইন’ মুক্তি দিন। দুটি সিনেমার আয়ের কথা ভেবে কার্তিক এই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রোহিত কার্তিকের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। এরপর নির্মাতা আনিস একটি সাক্ষাৎকারে বলেন, “দুই ছবি একসঙ্গে মুক্তি দেওয়া কাম্য নয়। আমরা এক বছর আগে ‘ভুলভুলাইয়া ৩’ মুক্তির তারিখ ঘোষণা করেছিলাম।” এই অভিজ্ঞ পরিচালকের মতে, একই দিনে দুটি বড় ছবি মুক্তি মানে মূলত ইন্ডাস্ট্রির ক্ষতি। আনিসের আশঙ্কা, এর প্রভাব বক্স অফিসে পড়বে। কতটা বাস্তব এই আশঙ্কা, তা দু-এক দিনের মধ্যেই বোঝা যাবে।

দেশজুড়ে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির জোর প্রচার চালিয়েছেন কার্তিক। তার সঙ্গে ছিলেন বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি। কার্তিক যে শহরেই গিয়েছেন, তার চারপাশে তরুণ-তরুণীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। তাই এখন ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং আত্মবিশ্বাসী। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “দেওয়ালির বাজার খুবই বড়। তাই আমার মনে হয়, এই বাজারে দুটি ছবিই ভালো ব্যবসা করতে পারবে। রোহিত-অজয়ের ‘সিংহাম এগেইন’ অ্যাকশন ঘরানার ছবি এবং আমাদেরটা কমেডি। আমাদের ছবির ধরন আলাদা। আমার মনে হয়, দর্শক এই দুই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্যক্তিগতভাবে আমি রোহিতের ছবি পছন্দ করি। আমি তাঁর ছবিটি দেখতে যাব। আমার বিশ্বাস, আপনারাও আমার ছবিটি দেখতে আসবেন।”

রোহিত শেঠির ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির ছবি সবসময় দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। এই ধারাবাহিকের ছবিগুলো ঘিরে দর্শকের প্রত্যাশা সবসময়ই একেবারে আকাশচুম্বী। ‘সিংহাম এগেইন’ ছবিটির বাজেটও ৪০০ কোটি টাকা। একদিকে রোহিতের সঙ্গে আছেন তার চিরন্তন নায়ক অজয় দেবগন। তার সঙ্গে এই বিশাল পুলিশ বাহিনীতে রয়েছেন রণবীর সিং ‘ইন্সপেক্টর সিম্বা ভালেরাও’ এবং অক্ষয় কুমার ‘ইন্সপেক্টর বীর সূর্যবংশী’ হিসাবে। ছবিটির অন্যান্য তারকা হলেন জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর। রোহিতের পুলিশ ইউনিভার্সে যে সালমান খানও যোগ দিচ্ছেন, কিছুদিন আগেই এমন খবর দিয়েছেন নির্মাতারা। এই ছবিতে সালমান খান ‘ইন্সপেক্টর চুলবুল পান্ডে’ নামক জনপ্রিয় চরিত্রে অতিথি শিল্পীর ভূমিকায় হাজির হবেন। এখানেই শেষ নয়। রোহিতের পুলিশ ইউনিভার্সে প্রথম মহিলা পুলিশ অফিসার অর্থাৎ ‘লেডি সিংহাম’ হিসাবে দুষ্টদের দমন করতে আসছেন দীপিকা পাড়ুকোন। ‘সিংহাম এগেইন’ ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর খান। ছবিটির ট্রেলার থেকে স্পষ্ট যে এই ছবিটি পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত।

ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ‘সিংহাম এগেইন’ ছবির অন্তত ১২টি দৃশ্য বাদ দিতে নির্দেশ দিয়েছে। বিতর্ক এড়াতে সিবিএফসি বিশেষ করে ‘রামায়ণ’ সংক্রান্ত দৃশ্য কাটছাঁট করার কথা বলেছে। এই কাটছাঁটের কারণে রোহিতের অ্যাকশন কিছুটা হালকা হয়ে গেছে। তবুও ব্যবসায়িক বিশ্লেষকরা মনে করছেন যে তারকাদের অতিরিক্ত উপস্থিতির কারণে ‘সিংহাম এগেইন’ এর বক্স অফিস রমরমা হবে। তবে অগ্রিম বুকিংয়ের দৌড়ে ‘সিংহাম এগেই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *