তিন মাস আগে ছাত্রদের অভ্যুত্থানের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কতটা সক্ষম হয়েছে, এটি নিয়ে প্রশ্ন উঠছে।
সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। আইনশৃঙ্খলা, প্রশাসন, শিক্ষা, পরিবহন, ব্যবসা-বাণিজ্য সর্বত্রই বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করছিল। এই অবস্থা থেকে দেশকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে অভিজ্ঞ ব্যক্তিদের একটি দক্ষ ও মেধাবী দলের প্রয়োজন ছিল।
বাংলাদেশে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা সাধারণত ৫০ থেকে ৬০ জন নিয়ে গঠন করা হত। এর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নিজস্ব উপদেষ্টা পরিষদ থাকত। বর্তমান অন্তর্বর্তী সরকারে মাত্র ২১ জন সদস্য আছেন। তবে প্রধান উপদেষ্টার টিমের সদস্যদের আরও দক্ষ, অভিজ্ঞ এবং উদ্যমী হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে উপদেষ্টা পরিষদের অনেকেরই রাষ্ট্রীয় প্রশাসনিক কাজের অভিজ্ঞতা নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল দেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সমাধান করা। কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হোঁচট খায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ন্যস্ত প্রথম ব্যক্তির যদিও সামরিক বাহিনীর অভিজ্ঞতা ছিল, কিন্তু বেসামরিক প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা ছিল না।
তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিটিও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বেসামরিক প্রশাসনে তার কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার কতটা সাফল্য দেখাতে পেরেছেন তা নিয়েও প্রশ্ন রয়েছে।
স্বৈরাচারী সরকারগুলি জনমতকে গুরুত্ব দেয় না। মন্ত্রীর নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতাই বেশি প্রধান্য পায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারেরও একই কাজ করা কাম্য নয়। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে সচল এবং জনকল্যাণকর করার জন্য প্রধান উপদেষ্টার উচিত তার দলকে পুনর্গঠন করার কথা বিবেচনা করা।
পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপত্তার কাজে নিয়োগ করেছে। সেনা, বিজিবি, র্যাব এবং পুলিশের একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এমনকি সেনা সদস্যদের বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছে। কিন্তু জানমালের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন জনগণ তাতেও আশ্বস্ত হতে পারছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটি সার্বক্ষণিক হওয়া সত্ত্বেও একই উপদেষ্টাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া কতটা সমীচীন, তা নিয়েও দেখার দরকার আছে। একজন কৃষি অর্থনীতিবিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে কৃষি খাত সবচেয়ে অবহেলিত হয়েছে।
বিগত সরকারের শাসনামলে অর্থনৈতিক দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতে কিছু কঠোর পদক্ষেপ নিয়েছেন, যার ফলে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। অর্থ উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি, অর্থাৎ সরকারের সঙ্গে বেসরকারি খাতের আস্থা ও সহযোগিতার সম্পর্ক, এখনও উদ্বেগের বিষয়। উপদেষ্টা পরিষদে ব্যবসায়ীদের একজন প্রতিনিধি থাকলে সরকারের সঙ্গে তাদের কার্য সম্পর্কটি আরও উন্নত হত।
যোগাযোগ, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও তাদের দক্ষতা প্রদর্শন করেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন সমস্যার মধ্যেও বেশ সক্রিয় রয়েছে। সংস্কৃতি এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের পলিথিন ব্যবহার বন্ধ করার উদ্যোগও প্রশংসার দাবিদার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমেও গতি রয়েছে। সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলন থেকে আসা দুই তরুণ সদস্যের তৎপরতাও উল্লেখযোগ্য।
যদিও জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন সুশাসনের লক্ষণ নয়। স্থানীয় সরকার সংস্থাগুলি অচল হয়ে পড়ায় জনসাধারণের দৈনন্দিন সমস্যাগুলি সমাধান করা যাচ্ছে না। প্রথম আলোর খবর অনুযায়ী, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় গরিব মানুষের ভাতা আটকে আছে। প্রশ্ন হচ্ছে, এর জন্য বিকল্প ব্যবস্থা কী হবে?
উপদেষ্টা পরিষদে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে যাদের নেওয়া হয়েছে, তাদের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ খুবই কম। প্রায় আড়াই দশক ধরে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য