• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

চালের শুল্ক কমানো হলো ডিম ও তেলের পর

ডিম, তেলের পর এবার চালেও কমল শুল্ক

গত কয়েকমাস ধরে ডিম ও তেলের দাম নিয়ে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থায় সরকারের তরফ থেকে চালের আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা এলো রবিবার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বাজারে চালের সরবরাহ বাড়ানো এবং দাম কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, চাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান তিন ধরনের শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২৫ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। আর নিয়ন্ত্রণমূলক শুল্ক ২০ শতাংশ কমিয়ে ২৫ থেকে ৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়াও আমদানি পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এনবিআর বলছে, এই শুল্ক-কর কমানোর ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম ১৪ টাকা ৪০ পয়সা কমবে। এমনটা হলে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং দেশের সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। সেই সঙ্গে চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে এনবিআর। তবে শুল্ক কমানোর এই সুবিধা পেতে হলে চাল আমদানির আগে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

এর আগে ডিমের দাম বাড়তে শুরু করলে ডিম আমদানির উদ্যোগ নিয়েছিল সরকার। পাশাপাশি, ডিমের আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়। ডিমের ক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা দিয়েছে সরকার। তবে চালের শুল্ক কমানোর ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এ ছাড়াও তেলের দাম সহনীয় রাখতে সম্প্রতি পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পরিশোধিত ও অপরিশোধিত পাম তেলের আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তেলের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *