মেআরগান: ঘরে ফেরার টান
২০১৮ সালের ৪ অক্টোবরে মুক্তি পেয়েছিল ‘৯৬’। কিছুদিন আগেই ছবিটির মুক্তির বর্ধিষ্ণুতে অনলাইনে ভরে গিয়েছিল ভক্তদের স্মৃতিচারণায়। একই নির্মাতা প্রেম কুমারের নতুন ছবি ‘মেআরগান’ও ঠিক শুরু হয়েছে ১৯৯৬ সালেই। আইএমডিবি
১৯৯৬ সালে জমিজমার সমস্যায় নিজের শহর ছাড়তে বাধ্য হয়েছিল অরুলের পরিবার। তারা মাদ্রাজে স্থায়ী হয়েছিল। ২২ বছর পর, নিজের চাচাতো বোন ভুবনা’র বিয়ে উপলক্ষে নিজের শহরে ফিরতে বাধ্য হল অরুল। অরুল চেয়েছিল, বিয়েতে মাত্র মুখ দেখিয়েই রাতের বাস ধরে ফিরে আসবে। কিন্তু সে কি পারবে? বিয়েতে গিয়ে, সেখানে সে দেখা পেল এক অপরিচিত ব্যক্তির সঙ্গে। সে যেন অরুলকে ভালো করেই চিনে। অরুলের সমস্ত গল্পই ওই ব্যক্তির জানা ছিল। কিন্তু অরুল কিছুতেই তাকে চিনতে পারেনি। সেই অপরিচিত ব্যক্তিটি কে? তার সঙ্গে অরুলের সম্পর্ক আসলে কী? এই হল গল্পের রহস্যের কাণ্ডক্রম। আইএমডিবি
প্রেম কুমারের সিনেমা সংলাপনির্ভর। সেখানে রহস্য-রোমাঞ্চ নেই, তেমন নাটকও নেই। কিন্তু তারপরেও, দর্শকেরা পর্দা থেকে চোখ ফিরাতে পারেন না। ২০১৮ সালে ‘৯৬’ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রেম কুমার। দীর্ঘ ছয় বছরের বিরতির পরে এবার নতুন ছবি ‘মেআরগান’ নিয়ে হাজির হয়েছেন তিনি। আইএমডিবি
ঘরে ফেরার টান আশ্চর্য এক অনুভূতি। জীবনের প্রয়োজনে, কখনও বাধ্য হয়ে মানুষ ঘর ছাড়ে। কিন্তু প্রেম কুমার তাঁর সিনেমায় দেখিয়েছেন, মানুষ কি সত্যিই সেই ‘ঘর’ ছাড়তে পারে? ‘মেআরগান’-এর ফ্রেমে ফ্রেমে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। প্রেম কুমারের ছবিতে সবসময়ই স্মৃতির একটা বিষয় থাকে। এই ছবিতেও তাই রয়েছে। তিনি বারবার দর্শককে স্মৃতিচারণের উদ্রেক করতে চান। আইএমডিবি
নিজের শিকড় থেকে দূরে আসা এবং শহরে চলে যাওয়া মানুষের মনে ঘরে ফেরার টান থাকে। নিজের শহরে ফেরার একটা ব্যাকুলতা থাকে। ‘মেআরগান’-এ সেই টানকেই হিম বাতাসের মতো সজোরে উপস্থাপন করা হয়েছে। প্রেম কুমারের সিনেমায় প্রাণী থেকে শুরু করে দৃশ্যত তুচ্ছ অনেক কিছুই পরবর্তীতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সিনেমায়ও, সাইকেলের মতো কিছু জিনিস রয়েছে। এই অঞ্চলের মানুষের ‘ছেড়ে আসা জীবন’-এ সাইকেল নিয়ে কারই বা স্মৃতি নেই! আইএমডিবি
বিয়ের আসরে ভাই-বোনের পুনর্মিলন বা উঠোনে মাদুর পেতে অরুলের সঙ্গে অপরিচিত ব্যক্তিটির কথোপকথন হল সিনেমার অন্যতম সেরা দৃশ্য। আগে গ্রামে বিয়েকে কেন্দ্র করে আত্মীয়-স্বজনদের পুনর্মিলনী হতো। নির্মাতা সেই স্মৃতিকেও সিনেমায় উস্কে দিয়েছেন। আইএমডিবি
এই ছবি দেখতে দেখতে, দর্শকও ফিরে যাবেন নিজের ফেলে আসা গ্রামে। যখন অরুল ট্রেনে করে যাত্রা শুরু করল, জানালা দিয়ে গ্রামের সবুজ দেখে, মনে হবে দর্শকরাও অরুলের পাশে বসে আছেন। ২২ বছর পর নিজের শহরে ফিরে, অরুল নিজেকে শুরুতে একজন অপরিচিত মনে করে। পরে আত্মীয়-স্বজনদের দেখে নিজেকে অসহায় মনে করে। অরুলের দীর্ঘশ্বাস আপনারও চেনা মনে হতে পারে। আইএমডিবি
‘মেআরগান’-এ অরুলের চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কার্থি। এই দুই অভিনেতার দুর্দান্ত অভিনয় এই সিনেমার অন্যতম বড় সম্পদ। এই দুই অভিনেতা এই সিনেমায় নিজেদের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন। আইএমডিবি