• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন |

কর্তিককে টপকে গেলেন অজয়

কার্তিক সামনে, অজয় পিছনে

সবাই আশা করেছিল ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন’ এর মধ্যে তুমুল লড়াই হবে। এখন পর্যন্ত মোট আয়ের হিসাবে, কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’ অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ এর চেয়ে এগিয়ে আছে। তবে গতকাল বুধবার পর্যন্ত বক্স অফিসে কার্তিকের ছবিটি দাপুটে সাফল্য দেখিয়েছে। অন্যদিকে অজয়ের ছবিটি ধাক্কা খেয়েছে।

দীপাবলি উপলক্ষে ‘ভুলভুলাইয়া’ এবং ‘সিংহাম’ – এই দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির দুটি সিকুয়েল মুক্তি পেয়েছে। একদিকে কার্তিক, অন্যদিকে অজয়ের সাথে একটি বিশাল পুলিশ বাহিনী। বক্স অফিসে দুজনেই সবসময়ই দাপুটে পারফর্ম করেছেন।

রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ মুক্তির শুরুতেই বেশ ভালো ব্যবসা করেছিল। মুক্তির প্রথম দিন এই ছবিটি ৪৩.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৪২.৫ কোটি এবং তৃতীয় দিনে, অর্থাৎ গত রবিবারে ৩৫.৭৫ কোটি রুপি আয় করে।

সোমবার অজয়ের ছবির আয় প্রায় ১৭.৫ কোটি রুপি ছিল। রবিবারের তুলনায়, ‘সিংহাম এগেইন’ সোমবার প্রায় অর্ধেক আয় করেছে। শুধু তাই নয়, বক্স অফিসের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে রোহিতের কপ ইউনিভার্সের এই ছবির ব্যবসা ধীরে ধীরে কমছে। তবে মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ‘সিংহাম এগেইন’ ১০০ কোটি টাকা পার করেছে।

ভারতের বক্স অফিস থেকে এই ছবির আয় প্রায় ১৮৪.২৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী, ‘সিংহাম’-এর এই সিকুয়েলটি ২৩০ কোটি রুপি পার করেছে। ছবিতে, অজয়ের বিশাল বাহিনীতে অক্ষয় কুমার, সালমান খান, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোনের মতো দাপুটে অভিনেতারা আছেন। ‘সিংহাম এগেইন’ সমালোচকদের মন ছুঁতে পারেনি। রোহিতের এই ছবির বাজেট প্রায় ৪০০ কোটি রুপি। তাই নির্মাতাদের লাভের মুখ দেখতে হলে অজয় এবং তার বাহিনীকে বক্স অফিসে আরও বেশিদিন দৌড়াতে হবে।

এদিকে, অজয়ের বাহিনীর সাথে বুক চিতিয়ে লড়াই করছেন কার্তিক আরিয়ান। তার সাথে আছেন মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানও। আনিস বাজমির এই ভৌতিক হাস্যরসাত্মক ছবিতে কার্তিকের সাথে রোমান্সানিতে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিটি হিন্দি বলয়ে বেশ ভালো ব্যবসা করছে। কার্তিকের এই ছবির প্রথম দিনের আয় ছিল ৩৫.৫ কোটি রুপি।

‘ভুলভুলাইয়া ৩’ নাকি ‘সিংহাম এগেইন’, লড়াইয়ে কে এগিয়ে? মুক্তির দ্বিতীয় এবং তৃতীয় দিনে ছবিটি যথাক্রমে ৩৭ কোটি এবং ৩৩.৫ কোটি রুপি ব্যবসা করেছে। গত মঙ্গলবার পর্যন্ত, ভারতীয় বক্স অফিস থেকে ছবিটির আয় ছিল ১৩৭ কোটি রুপি, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তুলনামূলক হিসেব করলে দেখা যাচ্ছে, পাল্লা ধীরে ধীরে কার্তিকের দিকে ভারী হচ্ছে। ছবির বাজেট ১৫০ কোটি রুপি। তাই নির্মাতাদের লাভবান হতে খুব বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *